নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত : নরসিংদীর পুলিশ সুপার

0



নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষে ৭ শত ইমামের অংশ গ্রহণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  সকালে নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলার  আয়োজনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো: নাজমুল হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা তথ্য অফিসার মো: ওবায়দুল কবির মোল্লা, জেলা গণ-গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো: সাইফুল ইসলাম লিমন, নরসিংদী উপজেলা মসজিদের খতিব মুফতি আতিকুল্লাহ, ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা ওলিউল্লাহ প্রমুখ।অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ইমামদের উদ্দ্যেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা হাসিমুখে ভোট দিতে যাবে আবার  ভোট দিয়ে হাসিমুখে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আশা করি এবারের ভোট মহা উৎসব হবে। ভোট কেন্দ্রে কোন সমস্যা হলে ৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌছে যাবে। আপনারা যার যার দায়িত্ব যার যার অবস্থান থেকে সঠিক ভাবে পালন করবেন। কোন গুজবে কান দিবেন না। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)