গত ১ জুন নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নস্থ ৭নং ওয়ার্ডের আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় গনভোজ। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শীলমান্দী ইউনিয়ন বি এন পির সভাপতি বোরহানউদ্দীন বোরহান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বি এন পি র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, থানা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির রাশেল, যুগ্ম আহবায়ক মেরাজুল হক মেরাজ,সাংগঠনিক সম্পাদক বাদল আজিজ মৃধা, সদর থানা স্বেচ্ছাসেবক দলেরে সদস্য সচীব আল আমিন পাটোয়ারী শীলমান্দী ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন, সাধারন সম্পাদক তানবির হোসেন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মো নুরুল হক,শাহিন, মোমেন আ: ছাত্তার প্রমূখ।


