মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:
শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলে ভোট গ্রহণ। এতে ৫টি আসনেই বিএনপি দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ৬ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী নরসিংদী-০১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬০৬৭৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর মো: ইব্রাহিম ভুইয়া দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯২৯৩০ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৮.৮২ শতাংশ।
নরসিংদী-০২(পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২৩৫২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী মো: আমজাদ হোসাইন দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৫৫১৬৮ ভোট। এনসিপির গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলিতে পেয়েছেন ১৯২৩৬ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ ভোটার।
নরসিংদী-০৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১৪১৫ ভোট ও তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫৪০১ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৬১ শতাংশ ভোটার।
নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬১৯১২ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬৪৪৫ ভোট। আসনটিতে ভোট দিয়েছেন ৫৩.০৬ শতাংশ ভোটার।
নরসিংদী-০৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৫৫১২ ভোট। তার নিকটতম তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩৬৮২ ভোট ও মো: বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২৫৮২ ভোট। আসনটিতে ভোট প্রয়োগ করেছেন ৪৯.০৫ শতাংশ ভোটার।
৫টি আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭। ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৬৬৩টি।
#

