শেখ মানিক :
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার বাড়িতে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুবেরগাঁও এলাকায় আরিফ উল ইসলাম মৃধার নিজ বাড়িতে যান। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কুশল বিনিময় হয় এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে মিষ্টিমুখ করান।
এ ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় রাজনৈতিক সৌহার্দ্য ও সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, ‘আমরা সবাইকে নিয়ে সুন্দর শিবপুর গড়তে চাই। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং থাকবে না। এ সময় উভয় নেতা শিবপুরের উন্নয়ন ও এলাকার সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী-৩ শিবপুর আসনে ১০১টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৫০৫ ভোট। এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মনজুর এলাহী।

